শারমিন আক্তার, রূপসা প্রতিনিধি : র্যালি, চারা গাছ বিতরণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার রূপসায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ । উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা। এ সময় তিনি বলেন, যুবসমাজ দেশের মূল্যবান সম্পদ।
বর্তমান সরকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। দেশের সকল যুবদের কাজে লাগাতে পারলে দেশ আরো উন্নয়নের দিকে এগিয়ে যাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবু বকর মোল্লা। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, সমবায় কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যানার্জি ও আলাইপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল মামুন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, বিভিন্ন যুব সংগঠনের নেতা অলোক চন্দ্র দাস, আরিফুর রহমান শিকদার,
কৃষ্ণ কুমার শীল, হিরামুক্তা ও গুলশানারা সুমি। এ সময় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংবাদিক ভোলানাথ রায়, আঃ রাজ্জাক, খান মিজানুর রহমান, তরিকুল ইসলাম, চিত্ত রঞ্জন সেন, তোরাণ, ক্রেডিট সুপারভাইজার নাহারুল ইসলাম, কোষাধ্যক্ষ সোনিয়া সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের সনদপত্র, গাছের চারা বিতরণ ও ৮ জনকে ৩ লাখ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।