আহসান টিটু, বাগেরহাট জেলা সংবাদদাতা : খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট পিলজংগ এলাকায় তুষ মিলের সমানে গ্রাম বাংলা অটো টেম্পুর দড়িতে বেধে মটরসাইকেল আরোহী দুই যুবক তুহিন (২৭) তারিকুজ্জামান লিটন (২৮) এর দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে ঘটনা স্থলে নিহত হয়েছে। ঘটনাটি শুক্রবার বিকাল ৫টায় ঘটেছে। এসময় অপর সঙ্গী রানা (২৮) গুরুত্বর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় উক্ত সড়কে প্রায় দু’ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে যশোর এলাকা হতে তিনটি মটরসাইকেল যোগে ৯ সঙ্গী মিলিত হয়ে মংলা বন্দর এলাকায় ঘুরতে আসে। বিকালে তারা যশোরে ফিরে যাওয়ার পথে পিলজংগ তুষ মিলের সমানে এসে পৌছালে একটি বিকল টেম্পুকে গ্রাম বাংলা অটো টেম্পু দড়ি দিয়ে বেধে নিয়ে যাওয়ার পথে তাদের সাথে দুর্ঘটনার সৃষ্টি হয়। এতে দড়িতে বেধে মটরসাইকেল চালক যশোরের মাহিদিয়া গ্রামের আনারুল ইসলাম এর পুত্র তারিকুল ইসলাম লিটন ও একই জেলার কৃষ্ণাবাটিয়া গ্রামের আলমগীর হোসেন এর পুত্র তুহিন শেখ ঘটনা স্থলে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের কাটা মাথা ও দেহ উদ্ধার করে।