ফকিরহাটে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে
- প্রকাশের সয়ম :
শনিবার, ২ নভেম্বর, ২০১৯
-
১৩২
বার দেখা হয়েছে

আহসান টিটু, বাগেরহাট জেলা সংবাদদাতা : দেশের অন্যান্য স্থানের ন্যায় ফকিরহাট উপজেলায় শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ন ভাবে পরীক্ষার প্রথমদিন অতিবাহিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেন ইউএনও মোছাঃ শাহানাজ পারভীন, এসিল্যান্ড রহিমা সুলতানা বুশরা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস প্রমূখ। জানা গেছে, মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার মোট পরীক্ষার্থী ছিল ১২৪৯জন শিক্ষার্থী। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহন করেছে ১২৩৪জন।
১৫জন শিক্ষার্থী অনুপোস্থিত ছিল। মূলঘরে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমেষ কুমার মিত্র। হল সুপারের দায়িত্বে ছিলেন কাজি আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক আঃ সাত্তার। অত্র কেন্দ্রে আওতায় মোট ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে বলে জানা যায়। এদিকে ভেন্যু শিরিন হক পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারি কেন্দ্র সচিব বিমল কুমার ঘোষ জানান অত্র বিদ্যালয়ে মোট ৫টি বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহন করেছে।
এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৭৪জন। এরমধ্যে ৪জন অনুপোস্থিত রয়েছে। এই বিদ্যালয়ে হল সুপারের দায়িত্ব পালন করেন কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার। এছাড়া কেন্দ্র ও ভেন্যু কর্মকর্তা হিসেবে দায়িত্বে রয়েছেন রিসোর্স সেন্টারের ইন্সটেক্টর মোঃ মোজিবুল হক, মাধ্যমিক একবাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান প্রমুখ।
Please Share This Post in Your Social Media