ইবি’র বায়োটেকনোলজি বিভাগের নতুন সভাপতি ড.মিন্নাত
- প্রকাশের সয়ম :
শনিবার, ২ নভেম্বর, ২০১৯
-
১২৩
বার দেখা হয়েছে

মোয়াজ্জেম আদনান,ইবিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মিন্নাতুল করিম। শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন। এর মাধ্যমে তিনি সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. নিলুফা আক্তার বানুর স্থলাভিষিক্ত হয়েছেন। বিভাগীয় সূত্রে জানা যায়, বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. নিলুফা আক্তার বানুর দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী সহযোগী অধ্যাপক ড. মিন্নাতুল করিমকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেন।
শনিবার দুপুরে বিভাগীয় সভাপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এতে তিনি আমাগীকাল থেকে তিনবছরের জন্য এ পদে দায়িত্ব পালন করবেন বলে বিভাগীয় সূত্রে বলা হয়েছে। বিদায়ী সভাপতি অধ্যাপক ড.নিলুফা আক্তার বানুর সভাপতিত্বে দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড.মোঃ আনোয়ারুল হক, পরিবহন প্রসাশক অধ্যাপক ড.মোঃ রেজওয়ানুল ইসলাম৷ এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড.মোঃআবুল কালাম আজাদ,অধ্যাপক ড.মোঃমিজানুর রহমান,সহযোগী অধ্যাপক ড.মোঃ আবু হেনা মোস্তফা জামাল,সহযোগী অধ্যাপক ড. নাজমুল হুদা, সহযোগী অধ্যাপক ড.মোঃরকিবুল ইসলাম, সহকারী অধ্যাপক সুধাংশু কুমার বিশ্বাস,সহকারী অধ্যাপক মোঃখসরুল আলম,সহকারী অধ্যাপক ড.মোঃ আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ এবং বিদায়ী সভাপতিকে বিদায়ী সংবর্ধনা জানান বিভাগের শিক্ষকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিদায়ী সভাপতি অধ্যাপক ড.নিলুফা আক্তার বানুর কর্মকান্ডে সকল শিক্ষক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নতুন সভাপতি ড. মিন্নাতুল করিম বলেন, ৯৮-৯৯ সেশন থেকে শুরু করে বায়োটেকনোলজি বিভাগ আজকে একটা ভালো অবস্থানে বিরাজ করছে।
এই বিভাগকে আরো উন্নত করতে হলে সকলের সহযোগিতা একান্ত কাম্য। বিভাগের শিক্ষার্থীদের গবেষণা কার্য আরো বেগবান করে বিশ্বমানের গ্রাজুয়েট তৈরীতে সর্বোচ্চ প্রচেষ্টা করবেন বলে আস্বস্ত করেন ড.মিন্নাতুল করিম। তিনি আরো বলেন, আমার প্রধান কাজ হলো শিক্ষার্থীদের যুগোপযোগী করে গড়ে তুলতে গুণগত পাঠদান নিশ্চিত করা। এসময় তিনি পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত সভাপতিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বিভাগের উন্নয়নে সকল শিক্ষক-কর্মকর্তাকে একসাথে কাজ করার আহবান জানান।
Please Share This Post in Your Social Media