ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে ৩ জনকে আটক করেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামেরদুলাল মিয়ার পুত্র শুয়েব মিয়া (২৯) একই গ্রামের আব্দুর রশীদের পুত্র জাফলু মিয়া (২৫) ও ফরিদপুর গ্রামের দিপুর কুমার দে এর পুত্র দুলু কুমার দে (৩১) ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, ১লা নভেম্বর রাতে পুলিশের একটি দল ফেরীঘাট এলাকায় ডিউটি করার সময়
খবর পান কর্মধা গ্রামের প্রবাসী আবুল হান্নানের নির্মানাধীন বাড়ির আটককৃতরা মদ,গাজা,ইয়াবার আসর বসিয়েছে। খবরটা পেয়ে পুলিশ দল ঐ বাড়িতে অভিযান চালিয়ে এই ৩জনকে আটক করে। পরবর্তীতে তাদেরকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের পরিক্ষা করে মাদক গ্রহনের কথা নিশ্চিত করলে আটককৃতদের ফেঞ্চুগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ ব্যাপক মাদক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।