শহিদুল ইসলাম সাগর সাভার: বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে ধারন সাভারে ৪৮ তম সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (০২ অক্টোবর) দুপুরে সাভার উপজেলা সমবায়ের উদ্যোগে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা খোকন চন্দ্র রায়সহ আরো অনেকে।