নিজস্ব প্রতিবেদক : কেশবপুর উপজেলার ১১নং ইউনিয়ন হাসানপুর বাজারে স্বর্ন ব্যবসায়ী নিত্য বিশ্বাস ও মুদি ব্যাবসায়ী মনিরুজ্জামানের দোকানে সম্প্রতি দুঃসাহসিক চুরি সংঘবদ্ধ চোরের দল গত মঙ্গলবার গভীর রাতে দোকান ঘরের চালা,সাটার, গ্রীল কেটে,তালা ভেঙ্গে ২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এবিষয় নিয়ে রবিবার বিকালে কেশবপুর থানা প্রশাসনের আয়োজনে হাসানপুর বাজার কমিটি ও বাজারের সকল ব্যাবসায়ীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা হাসানপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে হাসানপুর ইউপি চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা প্রভাষক জুলমাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সাঈদ। বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন উক্ত থানার তদন্ত ওসি রিপন বালা,সেকেন্ড অফিসার এস আই কামরুজ্জামান ও এস আই দীপক।এছাড়া আরো বক্তব্য রাখেন হাসানপুর বাজার কমিটির সভাপতি মো: পলাশ সেক্রেটারি মো: মশিউর রশিদ,উক্ত বাজারের দোকান মালিক মো: মনিরুল জামান ও মো: আনিসুর রহমান প্রমুখ।