নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রভাষক মোঃ আব্দুর রোউফ রইচ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ সোহেল রানার পরিচালনায় আগামী ১১ ই নভেম্বর
বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষে হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আজ বৈকাল ৩ টায় বর্ধিত অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন আত্রাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শওকত হোসেন,
সাধারণ সম্পাদক মোঃ রাফিউল ইসলাম রাফি,৮নং হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস শুকুর সরদার,
সাধারন সম্পাদক মোঃ আফজাল হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ রহুল আমিন কাজল,যুব ও ত্রুিড়া বিষয়ক সম্পাদক মোঃ শামসুর রহমান, ইউনিয়ন আওয়ামী যুব লীগের সহ সভাপতি মোঃ নাজমুল হক সেন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ ময়নুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছাঃ মিতু মনি, প্রমুখ।
আবা/ রিফাত