গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৩৮ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গোপালগঞ্জ। আটককৃত ব্যাক্তি উপজেলার দক্ষিন কুশলী গ্রামের মৃত আব্বাস আলী গাজীর ছেলে ওয়াবেদ গাজী (৪১)।
গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরি ইমরুল হাসান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা টুঙ্গিপাড়া থানা পুলিশের সহযোগীতায় দক্ষিন কুশলী হতে ৩৮ পিচ ইয়াবাসহ ওবায়েদকে আটক করা হয়। এছাড়া সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের ভ‚ইয়া পাড়ার মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে কাবিল মোল্লা (৪০) কে গাজা সহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।