মেহেরপুরে সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
-
১৪৬
বার দেখা হয়েছে

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আতাউল গনি। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, ভারপ্রাপ্ত জেলা আনসার কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন
কবির, ইন্সপেক্টর আব্দুল আউয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ। এ বছর মেহেরপুরে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষায় সদর উপজেলায় ৪৩৩৪ জন ছাত্র-ছাত্রী, গাংনী উপজেলায় ৫৪৮৫ জন ছাত্র-ছাত্রী, মুজিবনগর উপজেলায় ১৭১১ জন ছাত্র-ছাত্রী। এফতেদায়ী জেলায় ৭৪৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করবে।
Please Share This Post in Your Social Media