সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ার কৃতিসন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক, ভান্ডারিয়া উন্নয়ণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ভান্ডারিয়া পেশাজীবি পরিষদ, চট্রগ্রাম এর প্রতিষ্ঠাতা সৈয়দ মাইনুল ইসলাম মইন সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড-২০১৮ পুরুষ্কার পেয়েছেন।গত ০৬ নভেম্বর বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, অনুষ্ঠানের উদ্ভোধন করেন শিল্প মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) সংসদ সদস্য, মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়নগঞ্জ, মোঃ ইস্কান্দার মির্জা শামীম, সহ সম্পাদক, দপ্তর উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ, সভাপতিত্ব করেন সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম পাটোয়ারী।
কাউখালীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলার ৮ নম্বর হোগলা বেতকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। বৃহস্পবিার দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ১নম্বর সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলিজা সাঈদ ঝুমুর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির, শিক্ষক আল-মামুন সহ আরও অনেকে।