লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের আদিতমারীর দুটি পয়েন্টে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।
শুক্রবার বিকালে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী ও কমলাবাড়ী ইউনিয়নের হাজীগঞ্জ গুচ্ছগ্রামের পূর্বে মাদরাসা মাঠে বালু উত্তোলন করার সময় অভিযান চালান তিনি। এসময় থানা পুলিশও সঙ্গে ছিলেন।
অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলন করায় বালু উত্তোলন মেশিন ও পাইপ ভেঙ্গে ফেলে দেন।
এলাকাবাসী জানান, টাইগার নারায়ন নামে স্থানীয় এক নেতা ক্ষমতার জোরে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন। তারা আরো জানান, বালু উত্তোলনে নিষধ করলেও তা তিনি মানেন না।
এদিকে মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান নবাগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে দিয়ে বালু উত্তোলনের মেশিন ও পাইপ ভেঙ্গে দেয়া হয়েছে। তিনি আরো জানান, কোনভাবে মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি দাবী করেন।
আবা/রিও