খুলনায় শনিবার অঅঘাত হানতে পারে “বুলবুল” আতঙ্কে এলাকাবাসী
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
-
১২২
বার দেখা হয়েছে

খুলনা ব্যুরো ।। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার (৯ নভেম্বর) দুপুর বা বিকাল নাগাদ দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। এ সময় সুন্দরবন ও খুলনায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। খুলনার কয়রা ও দাকোপ এলাকার নদীর ভেড়ী বাঁধের অবস্থা ঝুঁকিপূর্ণ থাকায় ব্যাপক আতংকে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। ইতিমধ্যে এর প্রভাবে খুলনায় বেলা ১১টার পর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। থমথমে আবহাওয়া বিরাজ করছে জেলা জুড়ে।
এদিকে আজ শুক্রবার বিকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জরুরি প্রস্তুতিমূলক সভা। জেলা প্রশাসন, খুলনা’র আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। সভায় জেলা প্রশাসক ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় জেলা প্রশাসনের সার্বিক কর্ম-পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
জানা যায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় খুলনা সদরসহ ৯ উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সরকারি-বেসরকারি ৩৩৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাদের মতে, ঘূর্ণিঝড়টি আগামীকাল শনিবার (৯ নভেম্বর) দুপুর অথবা সন্ধ্যার দিকে বাংলাদেশের খুলনা-বরিশাল অঞ্চলের ওপর আঘাত হানতে পারে। তবে উপকূলে আঘাত হানার আগে কিছুটা দুর্বল হয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সাগর উত্তাল হয়ে উঠেছে। এ জন্য দেশের তিনটি সমুদ্রবন্দর ও কক্সবাজারকে শুক্রবার ভোর ৬টা থেকে ৪ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে সাগরে চলাচল না করে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার বলেন, ইতোমধ্যে সরকারি-বেসরকারি ৩৩৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। উপকূলীয় দাকোপ ও কয়রা উপজেলায় স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে।
আবা/রিও
Please Share This Post in Your Social Media