ঝিনাইদহের মহেশপুরে বিএসএফ গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত।
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
-
১৪১
বার দেখা হয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি।। ঝিনাইদহের মহেশপুরে বিএসএফ গুলিতে বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে । নিহত গুরু ব্যবসায়ী ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল মান্নান ছেলে সুমন(২৫)।
বিজিবি উপঅধিনায়ক কামরুল হাসান জানান, আজ ভোর ৪ টার সময় সুমন ভারতে গরু আনতে গেলে ভারতের লড়াইঘাট এলাকার বিএসএফ এর পাখিউড়া ক্যাম্পের এলাকায় মেইন পিলার ৬০/১৩৩-১৩৪-আর পিলার এর মাঝখানে ভারতের অভ্যন্তরে নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে বিএসএফ গুলিতে নিহত হন ।
বিজিবি জানিয়েছে, নিহতের লাশ পাখিউড়া বিএসএফ ক্যাম্প এবং হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা যায়। লাশটি উদ্ধার জন্য বিএস এফকে চিঠি দেওয়া হয়েছে ।
আবা/রিও
Please Share This Post in Your Social Media