লালমনিরহাট প্রতিনিধি।। চতুর্থ তম আন্তর্জাতিক ‘টিউন অফ আর্ট ফেস্টিভ্যালে’ পুরষ্কৃত হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী চিত্রশিল্পী ধর্মনারায়ণ রায় ভানু। ধর্মনারায়ণ রায় ভানু লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর (রথেরপাড়) গ্রামের দ্বীন বন্ধু রায়ের ছেলে। ফোকাস বাংলাদেশ এই আর্ট ফেস্টিভালের আয়োজন করে।
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি-২ এ শিল্পী প্রফেসর জামাল আহমেদ ফেস্টিভালের উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোকাস বাংলাদেশর প্রতিষ্ঠিতা কাউসার হোসেন। বাংলাদেশ, ভারত ,নেপাল, পাকিস্তান, তুর্কি, কানাডা,চিন ,ইরান,কসভো, আরব,ইটালি,ইন্দোনেশি
আর্ট গ্যালারিতে তারা ওয়াটারকালার,এক্রেলিক ,পেন,ওয়েল বিভিন্ন মাধ্যমের ছবি প্রর্দশনের সুযোগ পান। এবার ক্যালিওগ্রাফি প্রথম গ্যালারিতে প্রর্দশনের সুযোগ পায়। দেশ বিদেশের শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক সমন্বয় ঘটানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় আর্ট গ্যালারি-২ তে প্রর্দশনী চলবে আগামী ১২ নভেম্বর পর্যস্ত ।