ভোলায় ঘূর্ণিঝড়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার
- প্রকাশের সয়ম :
সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
-
১৫৯
বার দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।। ভোলা বরিশাল মেহেন্দিগঞ্জের রোকনদীতে রোববার ঘূর্ণিঝড়ের প্রভাবে ট্রলার ডুবির ঘটনায় বরিশালের মেহেন্দিগঞ্জের বাহাদুরপুর থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (১১নভেম্বর) সোমবার সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জেলেরা ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ও নুরাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়। মেহেন্দিগঞ্জ থানার উপ -পরিদর্শক (এসআই) কমল সাংবাদিকদের এ তথ্য জানান, রোববার (১০ নভেম্বর) ভোলার ইলিশা পয়েন্টের রোকনদীতে একটি ট্রলার ডুবে যায়। ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের বাহাদুরপর সংলগ্ন মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে।
এরপর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ট্রলারসহ নয় জেলের মরদেহ উদ্ধার করে। এরআগে রোববার (১০ নভেম্বর) দুপুরে ঝড়ের কবলে পড়ে ২৪ জেলেসহ তোফায়েল মাঝির একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় তাৎক্ষণিক ১২ জেলে উদ্ধার হলেও ১৪ জন জেলে নিখোঁজ হন। ওইদিন রাতেই কোস্টগার্ডের একটি দল এক জেলের মরদেহ উদ্ধার করে। এনিয়ে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ২৩ জন প্রাণ হারালেন।
Please Share This Post in Your Social Media