আমাদেরবাংলাদেশ ডেস্ক : লিবিয়ার রাজধানী ত্রিপোলীর কাছে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় বাংলাদেশিসহ ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার রাজধানী ওয়াদি রাবেয়া এলাকার ওই কারখানায় হামলা হয়। নিহত সাতজনের মধ্যে দুজন স্থানীয় এবং পাঁচজন বাংলাদেশ ও সাহারা অঞ্চলের শ্রমিক। তবে তাদের মধ্যে ঠিক কয়জন বাংলাদেশের, তা নিশ্চিত হওয়া যায়নি। গেল এপ্রিল থেকে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সাথে জেনারেল খলিফা হাফতার নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে। সা¤প্রতিক সময়ে সেই সংঘর্ষ তীব্র হয়েছে। পরস্পরকে লক্ষ্য করে চালানো হামলায় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন। উদ্বাস্তু হয়ে গেছেন হাজারো মানুষ।