আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সংযুক্ত আরব আমিরাতে চারদিনের সরকারি সফর শেষে আজ (মঙ্গলবার) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিমান বাংলাদেশের একটি নিয়মিত ফ্লাইটে রাত ১১টায় তাঁর দেশে ফেরার কথা রয়েছে। স্থানীয় সময় বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
গত ১৭ নভেম্বর বিশ্বের বৃহত্তম এভিয়েশন সংক্রান্ত বিমান প্রদর্শনী এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা।
সফরকালে সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স এবং ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। এ সময় দেশটিতে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দেয়ার আহ্বান জানান শেখ হাসিনা।