মোঃ আল-আমিন, ঝালকাঠি।। ঝালকাঠিতে মঙ্গলবার হঠাৎ করেই লবনের মূল্য বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ে। এতে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তারা দোকানগুলিতে ভিড় জমায় এবং ব্যাপক পরিমান লবন কিনতে শুরু করে।
এ সংবাদে জেলা প্রশাসন মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলনে লবনের মূল্য বৃদ্ধির কোন আশংকা নেই বলে সাংবাদিকদের জানান। এসময় সেখানে উপস্থিত লবন মিল মালিকরা জানান, তারা স্থানীয়ভাবে উৎপাদিত আয়োডাইজড লবন পাইকারী ১২ টাকা এবং খুচরা ১৫ টাকা দরে খোলা বাজারে বিক্রী করছেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এবং জেলা ও উপজেলায় মোট ৬টি মোবাইল কোর্ট নামিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মো. জোহর আলী জানান, দেশে বর্তমানে দুই বছরের চাহিদার সম পরিমান লবন মওজুদ রয়েছে।