রাজধানী প্রতিবেদক: পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর থেকে স্বাভাবিক হয়েছে সারাদেশের যানবাহন চলাচল। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। গণপরিবহন স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে।
এদিকে, মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার থেকেই শুরু হয় পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল। এর আগে, নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনের দাবিতে ১৮ নভেম্বর থেকে কর্মবিরতি শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন রুটের পরিবহন মালিক-শ্রমিকরা।
একই দাবিতে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ট্রেইলর চলাচল বন্ধ রাখা হয়। তবে নড়াইল, টাঙ্গাইলসহ বেশ কিছু জায়গায় কম যানবাহন চলতে দেখা গেছে।