ইবির শেখ রাসেল হল ডিবেটিংয়ের নতুন কমিটি
- প্রকাশের সয়ম :
বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
-
১৯০
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল হল ডিবেটিং সোসাইটির ২০১৯-২০ সেশনের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শামিমুল ইসলাম সুমনকে সভাপতি ও বাংলা বিভাগের আলী আরমান রকিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি হাবিবুর রহমান, আশিকুর রহমান ও আরমান হোসেন, সহ-সম্পাদক হিসেবে মোখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, অফিস সম্পাদক মোছাদ্দিকুল ইসলাম, বিতর্ক ও গবেষণা সম্পাদক মুন্না আলী, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, কার্যনির্বাহী সদস্য তারেক রেজা।
আবা/রিফাত/আজহারুল
Please Share This Post in Your Social Media