শনিবার (৭ ডিসেম্বর) কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টায় দলীয় ট্রেন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে সংগঠনটি। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরে সেখানে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন তারা।
এসময় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, শামিমুল ইসলাম সুমনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও নিরবতা পালন করে সংগঠনটি।
এ বিষয়ে ইবি ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ বলেন, ‘দেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস, ছাত্র আন্দোলনের ইতিহাস, দেশ বিভাগ থেকে শুরু করে সকল প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের ছাত্রমৈত্রী নেতৃত্ব দিয়ে আসছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সমসাময়িক সকল আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা বুকের তাজা রক্ত দিয়েছেন।’
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের আগে-পরে প্রায় ১৮ থেকে ২০ বার ভাঙন দেখা দেয় এই ছাত্র সংগঠনটিতে। ১৯৭০ সালের শেষের দিকে সংগঠনটিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করা হয়। পরে ১৯৮০ সালের ৬ ডিসেম্বর কয়েকটি বিভক্ত অংশ এক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় নতুন ছাত্র সংগঠন হিসেবে বিপ্লবী ছাত্র মৈত্রী নামে আত্মপ্রকাশ করে সংগঠনটি।
ইবি/রাজু/আজহারুল