এসএ গেমসে স্বর্ণজয়ী জবির মারজানকে বিভাগের শুভেচ্ছা
- প্রকাশের সয়ম :
রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
-
১৪৪
বার দেখা হয়েছে

জবি সংবাদদাতা।। এসএ গেমস-২০১৯’ এ বাংলাদেশের হয়ে কারাতে ইভেন্টে ‘স্বর্ণপদক’ জয়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মারজান আক্তার প্রিয়াকে সংবর্ধনা জানিয়েছে নিজ বিভাগ চারুকলা বিভাগ।
রোববার (৮ ডিসেম্বর) সকালে ঘোড়ার গাড়িতে করে মারজান প্রিয়াকে নিয়ে সারা ক্যাম্পাস প্রদক্ষিণ করে সহপাঠী ও বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা । এরপর চারুকলা বিভাগের শিক্ষক – শিক্ষিকাগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিভাগের পক্ষ থেকে বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন মারজানার হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধিত করেন ।
এসময় তিনি বলেন,মারজান আমাদের বিভাগের অহংকার, তার এই বিশ্ব পর্যায়ে পুরস্কার প্রাপ্তিতে আমরা সবাই আনন্দিত। সে আমাদের বিভাগের ব্র্যান্ডিং করেছে বিশ্বপর্যায়ে। নিজের অনুভূতি প্রকাশ করতে যেয়ে মারজান বলেন , আমি পুরস্কার পাওয়ার পূর্ব পর্যন্ত ভাবিনি আমি এই পুরস্কার অর্জন করবো। পুরস্কার পাওয়ার পর অন্যরকম একটি ভালোলাগা কাজ করে এবং আমি সবার কাছে দোয়া চাই যেনো ভবিষ্যৎ এ আরো ভালো কিছু করতে পারি।
উল্লেখ্য, নেপালের কাঠমান্ডুর সাতদাবাতোর ইন্টারন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে মেয়েদের অনূর্ধ্ব-৫৫ কেজি ওজনে স্বর্ণ জিতেন মারজান প্রিয়া। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসরে প্রথমবারের মতো পরেন সেরার মুকুট।
জবি/রিফাত/মেহরাবুল
Please Share This Post in Your Social Media