ভোলা সংবাদদাতা।। ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার উওর চর মানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেনির এক ছাত্রীকে রাস্তা থেকে বাগানে তুলে নিয়ে মারধর করে প্রাননাশের হুমকি দিয়েছে ওই এলাকার চিহ্নিত বখাটে রায়হান আখন্দ (২৬)।
আজ ১১ ডিসেম্বর (বুধবার) বিকেলে চর মানিকা পুরাতন বাজার ফরাজি কান্দি এলাকার ব্রিজের কাছাকাছি বাগানে এই ঘটনা ঘটেছে।
এদিকে নির্যাতিত ছাত্রীর উপর হামলার ঘটনায় বখাটে রায়হান আখন্দের দৃষ্টান্ত মূলক শাস্তি চেয়ে দক্ষিণ আইচা থানায় অভিযোগ দাখিল করেছে ছাত্রীর মা । অভিযোগে তিনি বলেন, আমার মেয়ে প্রাইভেট পরে বাড়িতে ফিরে আসার পথে ব্রিজের কাছে বখাটে রায়হান আমার মেয়েকে টেনে হিচরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বেদম মারধর করে প্রাননাশের হুমকি দিয়েছে। এর আগেও কয়েকবার উত্তক্ত করেছে।
এব্যাপারে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ এ প্রতিবেদককে জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দিলে অল্প সময়ের মধ্যেই দক্ষিণ আইচা বাজার থেকে এস আই দিপক কুমার দাস বখাটে রায়হান আখন্দকে গ্রেফতার করেছেন।
মাদ্রাসার সুপার সাংবাদিককে বলেন, ইতোপূর্বে ওই রায়হান আমাদের একাধিক ছাত্রীকে মাদ্রাসায় আসা – যাওয়ার সময় হেনস্তা করেছে।
বারবার সর্তক করার পরও ভালো হয়নি সে।
আমরা ও তার উপযুক্ত বিচার চাই।