বুধবার (১১ ডিসেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল এ কমিটির অনুমোদন দিয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এতে গণিত বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মাসুমা আক্তার মৌকে সভাপতি ও বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফাতেমা খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মারিয়া সুলতানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়ারুন্নেছা মেমি, সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার জলি, কোষাধ্যক্ষ হায়াতে জান্নাত, দপ্তর সম্পাদক ইয়াসমিন, প্রচার সম্পাদক শেখ ফারহা শারমিন বিন্দু, বিতর্ক গবেষণা সম্পাদক বিথী আক্তার।
এছাড়াও কমিটির সদস্য হিসেবে রয়েছেন শেফা, অন্তি, এশা, নিশমা, খাদিজা, রাশিদা, শাম্মী, অনুভা, নিশরাত ও ফাতেমাতুজ্জোহরা।