দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় মিলিত হয়।
এসময় ৩য় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৯ আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশেক রায়হান মাহমুদ এবং আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার হাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনাসভাটি সঞ্চালনা করেন তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মোঃ সাহেদ হাসান।
উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ দিবসের পূর্ব নাম আইসিটি দিবস বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস। ২৭ নভেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশ সরকার এ দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের ঘোষণা দেয়।
২৬ নভেম্বর ২০১৮ তারিখে আইসিটি দিবসের পরিবর্তে এ দিনকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিবছর ১২ ডিসেম্বর জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর দিবসটি পালন করে আসছে।