জবি সংবাদদাতা।। মহান বিজয় দিবস, শীতকালীন অবকাশ ও যীশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ১৫ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আগামী ১৫ ডিসেম্বর (রোববার) ছুটি শুরু হয়ে ২৯ ডিসেম্বর (রোববার) থেকে ক্যাম্পাসের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস, শীতকালীন ছুটি ও যীশু খ্রিষ্ট্রের জন্মদিন উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর (রবিবার) থেকে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও শীতকালীন ছুটি ও যীশু খ্রিষ্ট্রের জন্মদিন উপলক্ষে ২২ ডিসেম্বর (রবিবার) হতে ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।
উল্লেখ্য যে, ছুটি শেষে সকল ক্লাস, বিভাগ ও প্রশাসনিক দপ্তর ২৯ ডিসেম্বর-২০১৯ (রবিবার) হতে যথারীতি শুরু হবে। তবে, বন্ধের মধ্যে কোনো বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের প্রকৌশলী ওহিদুজ্জামান। তিনি বলেন, বন্ধের মধ্য কোনো বিভাগ পরীক্ষা নিতে চাইলে সেক্ষেত্রে কোনো একাডেমিক বাঁধা নেই।