নিজস্ব প্রতিবেদক।। মুক্তিযুদ্ধের সময় দেশের রিুদ্ধে সংগঠিত রাজাকারদের যে তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকা অনুযায়ী তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সোমবার দুপুরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের ঐতিহ্যবাহী অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে বিজয় দিবসের কুচকাওয়াজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
কুচকাওয়াজ শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আইনের শাসনে বিশ্বাসী তাই সকল রাজাকারদের বিচার দেশের মাটিতে করা হবে, কেউ ছাড় পাবে না বলে। এসময় তিনি আরও জানান, বঙ্গবন্ধু হত্যাকারীদের কেউ রেহাই পাবে না এবং বিদেশের মাটিতে যেসব খুনিরা অবস্থান করছে তাদেরকেও দেশে ফিরিয়ে এনে শাস্তির অওতায় আনা হবে বলেও তিনি জানান।
কুচকাওয়াজ পরিদর্শনে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/রিফাত