ইবির ভর্তিযুদ্ধ: কোটায় শর্ত শিথিল
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
-
১৬৬
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তিতে কোটায় শর্ত শিথিল করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ তথ্যটি নিশ্চিত করেছেন।
রেজিস্ট্রার সূত্রে জানা যায়, কোটায় শর্ত শিথিলের বিষয়টি নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার নতুন করে আবেদনের তারিখ ও ভর্তির সময়কাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
পূর্বে কোটায় ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ ও পোষ্য কোটায় ২৬ নম্বর নির্ধারিত ছিল। কিন্তু এখন কোটাভুক্ত সকলেই ২০ নম্বর পেলেই ভর্তির জন্য আবেদন করতে পারবে।
উল্লেখ্য, ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (
www.iu.ac.bd)-তে পাওয়া যাবে।
Please Share This Post in Your Social Media