বাজেট অলিম্পিয়াডে নোবিপ্রবি শিক্ষার্থীর ৩য় স্থান লাভ
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
-
১৫৩
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। বাজেট অলিম্পিয়াড ২০১৯ এ চূড়ান্ত পর্বে ২য় রানার্স আপ হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এর শিক্ষার্থী হৃদয় মজুমদার। হৃদয় মজুমদার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৬ ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী।
হৃদয় মজুমদার বাজেট অলিম্পিয়াডের নোয়াখালী আঞ্চলিক পর্বে ১ম রানার আপ হিসেবে নির্বাচিত হয়েছিল।বাজেট অলিম্পিয়াডের নোয়াখালী আঞ্চলিক পর্ব গত ২৪ অক্টোবর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস মোহাম্মদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
বাজেট অলিম্পিয়াড ২০১৯ এর আঞ্চলিক পর্বে দেশের পাঁচটি অঞ্চল থেকে নির্বাচিত ১০০ জন প্রতিযোগী বাজেট অলিম্পিয়াড এর চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. হাবিবুল্লাহ সম্মেলন কক্ষে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনকে ১০ হাজার টাকার প্রাইজমানি ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
বাজেট সম্পর্কে তরুণদের আগ্রহ বাড়াতে ‘বাজেট অলিম্পিয়াড’-এর আয়োজন করে আসছে গণতান্ত্রিক বাজেট আন্দোলন। বাজেট স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলা এ আয়োজনের লক্ষ্য। দেশের বিভিন্ন অঞ্চলের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় এ অলিম্পিয়াড। অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতায় ছিল অ্যাকশনএইড বাংলাদেশ, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশসহ কয়েকটি সংস্থা। দৈনিক সমকাল এ আয়োজনের মিডিয়া পার্টনার এবং সমকাল সুহৃদ সমাবেশ ইয়ুথ এনগেজমেন্ট পার্টনার।
Please Share This Post in Your Social Media