আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ও মানুশের উন্নয়ন হয়, তা প্রমাণ করেছে। তিনি বলেন, বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে সংগঠনকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে কাউন্সিল অধিবেশন। দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, সারাদেশ থেকের আসা দলের সাড়ে সাত হাজার কাউন্সিলর এতে যোগ দেন।
সূচনা বক্তব্যে শেখ হাসিনা বাঙালীর মুক্তির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকার কথা তুলে ধরেন। বলেন, এ দলের নেতৃত্বে দেশ ও জনগণের উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতা ধরে রেখে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি। সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ দেন তিনি।
শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পাশাপাশি জাতির পিতার আদর্শ ধারণ করে মানুষের আস্থা অর্জন করতে হবে প্রত্যেক নেতাকর্মীকে ।
এরপর অধিবেশনে গত তিন বছরের সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, এরই মধ্যে দেড়শো উপজেলা এবং ২৯টি জেলার মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলন হয়েছে। বলেন, দলকে সরকারের মধ্যে গুলিয়ে ফেলা যাবে না।
এরপর ৮ বিভাগ থেকে ৮জন নেতা বক্তব্য রাখেন। পাস হয় দলের বাজেট।