বুধবার দুপুরে, ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান এ অভিযোগ করেন।
এসময় সংগঠনটির নেতারা বলেন, হামলার মূল আসামি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বাদ দিয়ে অন্যদের গ্রেপ্তার করে চোখে ধুলা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। আর, হামলার সিসিটিভি ফুটেজ গায়েবের পেছনে প্রক্টর গোলাম রাব্বানীর ইন্ধন আছে বলে অভিযোগ করা হয়।
এসময়, আহত ডাকসু ভিপি নুরুল হক ও অন্যদের সর্বশেষ শারীরিক অবস্থা জানানো হয়।
প্রসঙ্গত, গত রবিবার দুপুরে মুক্তিযুদ্ধ মঞ্চ ও সাধারণ ছাত্র অধিকার পরিষদের একাংশের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে, ডাকসু ভবনে অবস্থানকালে নুরের ওপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চের সমর্থকরা। এ সময়, দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ডাকসু ভবনে ঢুকে নুরসহ সেখানে থাকা সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের বেধড়ক পেটায় তারা।























































