চরফ্যাশনে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ক্ষণগণনার উদ্বোধন
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২০
-
১৪৬
বার দেখা হয়েছে

ভোলা সংবাদদাতা।। ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি, বাঙ্গালি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে ক্ষণগণনা যন্ত্র উদ্বোধন করা হয়েছে।
আজ ১০জানুয়ারি সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবশ উপলক্ষ্যে চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে সারাদেশের ন্যায় একযোগে এ ক্ষণগণনার যন্ত্রটি উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন,উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন,চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল,চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ হোসেন, ভোলা জেলা কোস্ট ট্রাস্টের টিম লিডার রাশিদা বেগম, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম বিপ্লব যুব লীগ নেতা ও সাবেক ছাত্রলীগের সভাপতি ইউসুফ হোসাইন ইমনসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী বৃন্দ।
পরে সন্ধ্যা সাড়ে ছয়টায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চরফ্যাশন সাংস্কৃতিক জোটের বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেন।
আ/রিফাত
Please Share This Post in Your Social Media