ভোলা দক্ষিন আইচা থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০
-
১৫৭
বার দেখা হয়েছে

চরফ্যাসন(ভোলা)সংবাদদাতা।। পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানায় উদ্যোগে(১৮জানুয়ারি)শনিবার বেলা১১টায় থানা ভবনে হল রুমে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি)হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রব মিয়া।
বিশেষ অতিথি ছিলেন চরমানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল্লাহ হাওলাদার,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চরমানিকা ইউনিয়ন রেট কোর্সের সভাপতি এস এম এনায়েত,চরমানিকা ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস মেম্বার,দক্ষিন আইচা থানা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মহিউদ্দিন, শ্রমিক লীগের সভাপতি ফারুক শাল সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম,স্বেচ্ছা সেবকলীগের সভাপতি সাংবাদিক সেলিম রানা,জাঙ্গগীর,মেম্বার প্রমুখ।এসময় স্থাণীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি,কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আ/রিফাত/তুহিন
Please Share This Post in Your Social Media