ইবি সংবাদদাতা।। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন শিক্ষার্থী মুজিব বর্ষ উপলক্ষে ৪৩ তম জাতীয় অ্যাথলেটিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করেছেন। রবিবার (১৯ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচারক আসাদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ইবির ৩ শিক্ষার্থী স্বর্ণপদক এবং একজন রৌপ্য পদক লাভ করেন। তামান্না আক্তার একশ মিটার হাভেলসে, রিংকি খাতুন লংজাম্পে, জাফরিন আক্তার ডিসকাস থ্রো ইভেন্টে স্বর্ণ পদক এবং প্লাবনী হাই জাম্পে রৌপ্য পদক লাভ করেন।’
উল্লেখ্য, এবারের আসরে ৬৪টি জেলা, আটটি বিভাগ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, অধিভুক্ত সামরিক ও বেসামরিক বাহিনী ও বিভিন্ন ইনস্টিটিউটের প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা এ্যাথলেট অংশগ্রহণ করেন।
আ/রিফাত/আজহারুল