ইবি সংবাদদাতা।। ইসলামিক ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আইইউমুনা) উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে আইইউমুনা’র সভাপতি ইসমাইল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজোওয়ানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নিলুফা আকতার বানু ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন রাজশাহী ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (আরইউমুনা) সভাপতি সাকিব আহমেদ, পরিচালক শাহারিয়ার ইমন এবং মিসৌরিন আরা মীম।
এছাড়াও আইইউমুনার সাধারণ সম্পাদক সফিউল্ল বাহাদুর ও ইবি ডিবেটিং সোসাইটির আহবায়ক শাহাদাত হোসাইন নিশান, আইইউমুনার অন্যান্য সদস্য ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কর্মশালায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইবির ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রাসেল মুরাদ এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী আয়েশা বিনতে তিথি।
কর্মশালায় মডেল ইউনাইটেড নেশন কী, কিভাবে পরিচালিত হয় এ বিষয়ে প্রশিক্ষণ দেন প্রশিক্ষকরা। এছাড়াও প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন।
উল্লেখ্য, মডেল ইউনাইটেড নেশন অর্থাৎ ছায়া জাতিসংঘ মূল জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে গঠিত একটি সংগঠন। জাতিসংঘের মত বিভিন্ন বিশেষায়িত কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নির্দিষ্ট কিছু কার্যাবলী নিয়ে কাজ করে থাকে। এখানে প্রতিযোগিরা বিভিন্ন দেশের প্রতিনিধিরূপে বিভিন্ন এজেন্ডায় দুই, তিন এমনকি চারদিন ব্যাপী বিভিন্ন আয়োজনে অংশ নেয়।