ইবিতে মুজিবর্ষ-২০২০ ডায়েরীর মোড়ক উন্মোচন
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০
-
১৭২
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-২০২০ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুজিববর্ষের পকেট ডায়েরীর মোড়ক উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভা কক্ষে নতুন এ ডায়েরীর মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
এসময় ডায়েরী প্রকাশনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. জাকারিয়া রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আব্দুল লতিফসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন উর রশিদ আসকারী বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে গৃহীত নানা কর্মসূচীর মধ্যে মুজিববর্ষের ডায়েরী প্রকাশ অন্যতম। এবারের ডায়েরী অনেক তথ্যবহুল। যা আমাদের বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্ট করবে।’
আ/রিফাত
Please Share This Post in Your Social Media