জাকাইনবি সংবাদদাতা।। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম আগামীকাল ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধাান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন, অধ্যাপক ড. নজরুল ইসলাম, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. শেখ সুজন আলী, শিক্ষক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম।স্বাগত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
উল্লেখ্য,আলোচনা শেষে বিকেল ৩টায় গাহি সাম্যের গান মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।যেখানে থাকবে বাংলাদেশের তরুনদের প্রিয় ব্যান্ড দল রক এশেজ সহ আরও অনেকেই।