আমাদেরবাংলাদেশ ডেস্ক।। নির্বাচন নিয়ে অযথা কথা বলা বাদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে
বাস্তবতাকে মেনে নিতে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর নন, ঐক্যফ্রন্টের কিছু নেতাও বিশেষ করে ড. কামাল হোসেনও নির্বাচন নিয়ে নানা কথা বলেছেন। বাংলাদেশে কোনো বিষয় নিয়ে মাওলানারা যেভাবে ফতেয়া দেন, আমি লক্ষ করেছি ঐক্যফ্রন্টের নেতারা সেভাবে ফতেয়া দেওয়া শুরু করেছেন।