আমাদেরবাংলাদেশ ডেস্ক।। সাগর পথে রোহিঙ্গা পাচার ঠেকাতে সমুদ্রে নজরদারি আরো বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ শনিবার (১৫ ফেব্র“য়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের সদর দপ্তরে কোস্টগার্ডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বাইরে যেতে না পারে সেজন্য কাটাতারের বেড়া দেয়া হচ্ছে। অপরাধ ঠেকাতে পুরো রোহিঙ্গা ক্যাম্প সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলেও জানান স্বারাষ্ট্রমন্ত্রী। এসময় কোস্টগার্ডের আধুনিয়কায়নে নানা পরিকল্পনার কথা জানান মন্ত্রী।
আরও দেখুনঃ মানবিক কারনে খালেদা জিয়াকে মুক্তি দিন
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটওয়ারি, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।