বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে প্রায় তিন শতাধিক ছিন্নমূলদের সঙ্গে নিজে খেয়েছেন এবং তাদের মুখে খাবারও তুলে দিয়েছেন তিনি।
পাঁচবিবি পৌর শহরের স্টেশন এলাকার ছিন্নমূল লোকজন জানান, ‘আমাদের বাড়িঘর নেই। রাত হলেই স্টেশনে এসে ঘুমাই কোন দিন খেয়ে, আবার কোনও দিন না খেয়ে। আজ ওসি স্যার পেট ভরে আমাদের খাওয়ালেন।’
স্টেশন এলাকার আমেনা বেওয়া বলেন, ‘প্রতিদিন প্রায় আমি না খেয়ে থাকি রাতে, স্টেশনে থাকি প্রায় সময়। ওসি স্যার আমাকে পেট ভরে খাওয়ায়, আজও পেট ভরে খেলাম।’
ওসি মুনসুর রহমান বলেন, ‘মানুষ হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমি সে দৃষ্টিকোণ থেকে এ আয়োজন করেছি। এরা সুবিধাবঞ্চিত নয় বরং তারা আমাদের দৃষ্টিবঞ্চিত। সবাই একটু দৃষ্টি দিলেই তারা একটি সুন্দর জীবন পেতে পারে। বঙ্গবন্ধুর আদর্শের অংশ হিসেবে আমি সেটাই চেষ্টা করছি। আমি আশা করি, আমার এ চেষ্টা অব্যাহত থাকবে।’























































