আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষনা করার নির্দেশনা দিয়েছে উচ্চ আদালত। এসময় আগামী এ মাসের মধ্যে জাতীয় দিবস হিসেবে ঘোষনা করে গেজেট নোটিফিকেশন জারির নির্দেশও দেয়া হয়।
মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন।