নিজস্ব প্রতিবেদক।। চট্রগ্রাম পলেটেকনিক্যালের দ্বিতীয় শিফটের সম্মানীর দাবিতে আন্দোলনরত শিক্ষকদের বাধার মুখে পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে প্রায় দুই হাজার শিক্ষার্থী।
গত মাসে কিছুদিন পাঠদান চালু থাকলেও এক তারিখ থেকে পুনরায় ক্লাস বর্জনের সিধান্ত নেয় শিক্ষকরা । এতে বিপাকে পড়েছেন সাধারন শিক্ষার্থীরা। তাদের দাবি অতি দ্রুত শিক্ষকের সমস্যা সমাধান করে পাঠদানের পরিবেশ নিশ্চিত করা হোক।