রিফাত মিশকাত।। গত বছর পুলিশে দায়িত্বরত অবস্থায় জীবন উৎসর্গকারী ১৭৯ জন পুলিশ সদস্যকে স্মরণ করতে পুলিশ মেমোরিয়াল ডে পালন করেছে বাংলাদেশ পুলিশ। রোববার (১ মার্চ) সকালে মিরপুর পুলিশ স্টাফ কলেজে প্রথমে ফুল দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে পুলিশ মেমোরিয়াল ডে ২০২০ উপলক্ষে ২০১৯ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের স্বীকৃত স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাহিনীতে অনাকাঙ্খিত মৃত্যু কাম্য নয়। সবাই সমন্বিত ভাবে কাজ করলে বাহিনীতে মৃত্যুর ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।
রাষ্ট্রের প্রয়োজনে পুলিশ বাহিনীর সদস্যরা সব ধরণের ঝুঁকি নিতে সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।