স্টাফ রিপোর্টার।। রাজধানীর দিলু রোডের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্তান, মায়ের পর এবার মারা গেলেন অগ্নিদগ্ধ বাবা শহিদুল কিরমানী। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (০২ মার্চ) ভোরে তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের সমন্বয়কারী ড. সামন্ত লাল সেন। আর শহিদুল মারা যাওয়ার মাধ্যমে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়ালো।
গত বৃহস্পতিবার বৈদুত্যিক সর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ঘটনাস্থলেই মারা যায় জান্নাত-রনির একমাত্র সন্তান একেএম রুশদি (৪)। এছাড়া মারা যায় ভবনের পাঁচতলার বাসিন্দা এইচএসসি পরীক্ষার্থী আফরিন জাহান যুথী (১৭) ও ভবনের নিচতলায় বসবাসরত বায়িংহাউজের অফিস সহকারী আব্দুল কাদের লিটন (৪০)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুশদির মা জান্নাত ও বানা রনি। সব মিলিয়ে এই আগুনে নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচজন।
এ ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি আছেন তিনজন। এরা হলেন সুমাইয়া আক্তার (৩২), তার ছেলে মাহাদী (৯), মাহমুদুল হাসান (৯ মাস)।