প্রবাসী সুত্রে জানা যায় যে, চলন্ত গাড়ির চাকা খুলে মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তারা জানান, নিহতদের একজন কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলী গ্রামের জাকের আলী (২২) এবং অন্যজন জুড়ি উপজেলার আব্দুল হান্নান (৩০)। তবে হান্নানের গ্রামের বাড়ি নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নিহত জাকের আলীর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। জাকেরের চাচাতো ভাই জসিম মিয়া জানান, প্রবাসীদের মাধ্যমে তারা জানতে পেরেছেন ওই দুর্ঘটনায় তার ভাইয়ের জুড়ি উপজেলার আব্দুল হান্নান নামের আরেক প্রবাসী নিহত হয়েছেন। এই বাইরে আর কোনো তথ্য জানতে পারেননি।
পৃথিমপাশা ইউনিয়ন চেয়ারম্যান নবাব আলী বাকর খান হাসনাইন জানান, আমি খবরটি শুনেছি। নিহতের পরিবারের বিষয়ে আরও খোঁজখবর নেয়া হচ্ছে।