মৌলভীবাজারে ইয়াবা ট্যাবলেটসহ আটক-২
- প্রকাশের সয়ম :
রবিবার, ৮ মার্চ, ২০২০
-
১৫৬
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। “মাদক ছাড়, নয়তো মৌলভীবাজার ছাড়” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম-বার) এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মৌলভীবাজার মডেল থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার রাতে এসআই মোঃ সাব্বির আহসান ও এএসআই মোঃ বায়েজিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় শেরপুর নতুন বস্তি হতে জনৈক শমসের আলী অটো রাইছ মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মোঃ কাশেম মিয়া (৩১), পিতা- মৃত নানু মিয়া, গ্রাম- বাউরবাগ, থানা ও জেলা মৌলভীবাজারকে ৮০ (আশি) পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এসআই মোঃ আব্দুল খালেক ও এএসআই আবুল কালাম আজাদসহ আরোও অন্যান্য ফোর্সগন মৌলভীবাজার মডেল থানাধীন দক্ষিন বেকামুড়া জনৈক ছালিক মিয়ার চায়ের দোকানের সামনে থেকে আসামী সুমন আহমদ (২২), পিতা- আমির আলী, গ্রাম- বেকামুড়া (মীরপাড়া) , থানা ও জেলা মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।
আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media