আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই ৭০ হাজার বন্দিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দিয়েছে ইরান। সোমবার দেশটির বিচার বিভাগের প্রধান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাসের প্রকোপ দেখা দেয়। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।