আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বিদেশ থেকে আসা যাত্রীদের অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে আবারো সতর্ক করেছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আইইডিসিআর পরিচালক আরও বলেন, অনেকেই এই নিয়ম মানছেন না। যদি এমন হয় তবে সংক্রমক ব্যাধী আইন প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।
আজ (শুক্রবার) সকাল সোয়া ১০টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
এ সময় তিনি জানান, এখন পর্যন্ত ১৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। যার মধ্যে ২ জন সুস্থ হয়েছে। তাদের একজন এরইমধ্যে বাড়ি চলে গেছেন। বাকি একজনের শরীরের নমুনা আবারো পরীক্ষা করা হবে।