লেলিন।। ইতালিতে ছড়িয়ে পড়া কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে একদিনে প্রায় ৩৬৮ জনের মৃত্যু হয়েছে। একদিনে সবচেয়ে বেশির মৃতের সংখ্যা সর্বোচ্চ এটাই। এ নিয়ে এ পর্যন্ত ইতালিতে প্রায় ১৮০৯ জনের মৃত্যু হয়েছে। যা চীনের পর সবচেয়ে বেশি মৃতের সংখ্যা।
ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে ২৪ হাজার ৭৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। খবরে বলা হয়েছে, মিলানের কাছে ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্দিতেই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ইউরোপে করোনার কেন্দ্রস্থল এই লোম্বার্দিতেই ১২১৮ জনের মৃত্যু হয়েছে; যা ইতালিতে হওয়া মোট মৃত্যুর ৬৭ শতাংশ।তবে রোববার
দক্ষিণপূর্বাঞ্চলীয় পুগলিয়া অঞ্চলেও মৃতের সংখ্যা বেড়েছে। বারি শহরের কাছে ওই অঞ্চলে একদিনেই আটজনের মৃত্যু হয়েছে; ফলে সেখানে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া লাজিও অঞ্চলে গতকাল ১৬ জনের মৃত্যু হয়েছে। এই অঞ্চলের ভেতর রাজধানী রোমও রয়েছে। সেখানে শনিবার পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছিল। ওই অঞ্চলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৩৬।
এদিকে সারাবিশ্বে করোনায় প্রায় ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ লক্ষ ৬০ হাজার লোক আক্রান্ত হয়েছেন।